x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

​কয়রায় নির্মাণাধীন কালভার্টে বালুবাহী ট্রাক আটকে যান চলাচল ব্যাহত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 


নিজস্ব প্রতিবেদক, (কয়রা) খুলনা | ২৪ এপ্রিল, ২০২৬

​খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে একটি নির্মাণাধীন কালভার্টে বালুবাহী ট্রাক আটকে গিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ইউনিয়নের দেয়াড়া এলাকায় মামুন চেয়ারম্যানের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।



​স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ওই কালভার্টের ওপর দিয়ে বালুভর্তি একটি বড় ট্রাক পার হওয়ার সময় হঠাৎ চ্যাসিস ভেঙে ট্রাকটি আটকে যায়। এর ফলে সড়কের দুই পাশে বাস, ট্রাক ও পিকআপসহ সব ধরনের বড় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। তবে ট্রাকটি সড়কের মাঝখানে আটকে থাকলেও এর পাশ দিয়ে ভ্যান ও মোটরসাইকেলের মতো ছোট যানবাহনগুলো কোনোমতে চলাচল করতে পারছে।

​শেষ খবর পাওয়া পর্যন্ত, আটকে যাওয়া ট্রাকটি উদ্ধার করে বড় যানবাহন চলাচলের পথ সচল করার চেষ্টা চলছে। গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



​সবশেষ খবর সবার আগে পেতে KFC news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.blogger.com ভিজিট করুন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন