x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

নিখোঁজের ৭ মাস: খুলনার সামিরার সন্ধানে কাঁদছে পরিবার, প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
খুলনার কয়রায় বাড়ির পাশ থেকে নিখোঁজ হওয়া সামিরা খাতুনের (৯) সাত মাসেও কোনো সন্ধান মেলেনি। পরিবারের অভিযোগ, তারা দরিদ্র হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। দীর্ঘ সময় অতিবাহিত হলেও মেয়ের কোনো কূল-কিনারা করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন তার বাবা-মা। ​পারিবারিক সূত্রে জানা গেছে, গত সাত মাস আগে প্রতিদিনের মতোই বাড়ির পাশে অবস্থান করছিল সামিরা। সেখান থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয় সে। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখেনি ভুক্তভোগী পরিবারটি। ​সামিরার বাবার অভিযোগ, "আমরা গরিব মানুষ বলে আমাদের কথা কেউ শুনছে না। সাতটা মাস হয়ে গেল মেয়েটা কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। পুলিশ-প্রশাসন একটু আন্তরিক হলে হয়তো আমার মেয়েকে ফিরে পেতাম।" ​এলাকাবাসীর দাবি, একজন কিশোরী এভাবে দীর্ঘ সময় নিখোঁজ থাকা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত সামিরাকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। ​নিজস্ব প্রতিনিধি | কয়রার খবর | (KSF) ​সবশেষ খবর সবার আগে পেতে KSF news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের upokulxpress.blogger.com ভিজিট করুন।
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন