জেলে ও বাওয়ালিদের সাথে মাননীয় সংসদ সদস্যের মতবিনিময় সভা
কয়রা প্রতিনিধি | কয়রার খবর
কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৪নং কয়রা লঞ্চঘাটে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৭:৩০ মিনিটে অনুষ্ঠিতব্য এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
উক্ত সভায় উপকূলীয় জনপদের জীবন-জীবিকার সাথে মিশে থাকা জেলে ও বাওয়ালি ভাইদের অভাব-অভিযোগ শোনা এবং এলাকা উন্নয়নের লক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।
সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে মতবিনিময় সভাটি সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে।
স্থান: ৪নং কয়রা লঞ্চঘাট, কয়রা সদর ইউনিয়ন।
সময়: সন্ধ্যা ৭:৩০ মিনিট।
সবশেষ খবর সবার আগে পেতে KFC news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের https://www.google.com/search?q=koyrarkhabor.blogger.com ভিজিট করুন।


একটি মন্তব্য পোস্ট করুন