x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

কয়রায় জমি দখল নিয়ে হামলা: মা-মেয়েকে কুপিয়ে জখম

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...



​নিজস্ব প্রতিবেদক | কয়রার খবর | খুলনা

​কয়রায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা ও মেয়েকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে কয়রা উপজেলার সাতহালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, সাতহালিয়া মৌজার বি.আর.এস ১৩৪ নং খতিয়ানের ৫৫৬ দাগে ০.২০ একর জমি ক্রয় সূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছিলেন মোঃ নাসির মোড়ল। কিন্তু প্রতিবেশী মিজান শেখ, রফিকুল ইসলাম রাজু ও শামছুজ্জামান খোকনসহ বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন।

​KSF -এর অনুসন্ধানে দেখা গেছে, বৃহস্পতিবার সকালে বিবাদীপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অনধিকারভাবে ওই জমিতে প্রবেশ করে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন ও দখলের চেষ্টা চালায়। এসময় নাসির মোড়লের স্ত্রী আনোয়ার খাতুন ও মেয়ে আলেয়া খাতুন বাধা দিলে হামলাকারীরা তাঁদের ধারালো দা ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জায়গীরমহল (কয়রা) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

​আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। এ ঘটনায় মোঃ নাসির মোড়ল বাদী হয়ে কয়রা থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) কয়রার খবর কে জানান, জমি নিয়ে বিরোধের জেরে মারপিটের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

​সবশেষ খবর সবার আগে পেতে KFC news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhabor.blogspot.com ভিজিট করুন।

 

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন