x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

কয়রায় ৫০ কোটির সওজ সড়কে ধস: নির্মাণ শেষ হতেই ফাটল ও অনিয়মের অভিযোগ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 



​কয়রা প্রতিনিধি | কয়রার খবর |কয়রা (খুলনা)

​খুলনার কয়রা উপজেলার সবচেয়ে ব্যয়বহুল ‘কয়রা–কাশিরহাটখোলা’ সড়ক নির্মাণের বছর পার হতে না হতেই বিভিন্ন স্থানে ধস নেমেছে। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা নিয়ে স্থানীয় জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

​খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগরের সংযোগ রক্ষাকারী এই ৭ কিলোমিটার সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৪৯ কোটি ৯৮ লাখ টাকা। তবে ২০২৫ সালের মে মাসে কাজ শেষ হওয়ার পর থেকেই এর মান নিয়ে প্রশ্ন ওঠে। কয়েক মাসের মাথায় সড়কের হেজিং ও প্যারাসাইডিং হেলে পড়েছে এবং ভারী যানবাহন চলাচলের কারণে মাঝখানের অংশ বসে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। এছাড়া কয়রা বাজার এলাকায় কংক্রিট ঢালাইয়ে ফাটল দেখা দিয়েছে।

​স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের রড ও লোনা বালু ব্যবহার করা হয়েছে। এমনকি রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই ঢালাই দেওয়া হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক রায়হান কবির বলেন, সংস্কারের পরও যথাযথ তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ শেষ করেছে, যার ফলে সড়কটির কোনো স্থায়ী সমাধান হয়নি।

​কয়রার খবর-কে খুলনা সওজের নির্বাহী প্রকৌশলী মো: তানিমুল হক জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। সংশ্লিষ্ট ঠিকাদারের প্রায় ১০ কোটি টাকা জামানত আটকে রাখা হয়েছে। দ্রুত ত্রুটি সংস্কার না করলে জামানত বাজেয়াপ্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

​সবশেষ খবর সবার আগে পেতে KFC news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhobor.blogspot.com ভিজিট করুন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন