প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
খুলনার কয়রায় মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক, (কয়রা) খুলনা | ৩ মে, ২০২৬
খুলনার কয়রায় মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া উত্তর পাড়া গ্রামে স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে তাদের ভোগান্তির কথা তুলে ধরেন।
মানবন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওই গ্রামের মফিজুল গাজী ও তার স্ত্রী সোনিয়া খাতুন দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। তাদের এহেন কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সমাবেশে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এই হয়রানি থেকে মুক্তি পেতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সবশেষ খবর সবার আগে পেতে KSF news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের upokulxpress.blogger.com ভিজিট করুন।


একটি মন্তব্য পোস্ট করুন