প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মততা পদত্যাগ না করলে পশ্চিমবঙ্গে একদিনের রাষ্ট্রপতি শাসনের পরিকল্পনা
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর এক নজিরবিহীন সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে। নির্বাচনে পরাজয় স্বীকার না করা এবং প্রথা অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোর ফলে রাজ্যে এক অদ্ভুত পরিস্থিতির উদ্ভব ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত ১২টায় বর্তমান সরকারের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ না করার ঘোষণায় পরবর্তী ২৪ ঘণ্টা রাজ্যে কী ব্যবস্থা কার্যকর হবে, তা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল ও প্রশ্ন সৃষ্টি হয়েছে।
বিজেপি নেতৃত্ব আগামী ৯ মে, শনিবার রবীন্দ্র জয়ন্তীর পুণ্যলগ্নে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের দিন ধার্য করেছেন। ভারতের সংসদীয় রীতিনীতি অনুযায়ী, পরাজয় নিশ্চিত হওয়ার পরপরই মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত রাজ্যপাল বিদায়ী মুখ্যমন্ত্রীকেই 'কেয়ারটেকার' হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানান। তামিলনাড়ুর সাম্প্রতিক নির্বাচনেও স্ট্যালিনের সরকার এই সৌজন্য বজায় রেখেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অনড় অবস্থানে থাকায় আইনি বিশ্লেষকরা মনে করছেন, আজ রাত ১২টা ১ মিনিট থেকে আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণের আগ পর্যন্ত সময়টুকুর জন্য রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে।
সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী, মেয়াদের এক মুহূর্ত পরেও বিদায়ী সরকার ক্ষমতায় থাকতে পারে না। প্রবীণ আইনজ্ঞ হরিশ সালভে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজ্যপাল আজই মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করতে পারেন। যদি তিনি পদত্যাগ না করেন, তবে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত সাংবিধানিক শূন্যতা পূরণে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া বিকল্প থাকবে না। ভারতের ইতিহাসে এমন ক্ষণস্থায়ী বা একদিনের রাষ্ট্রপতি শাসনের ঘটনা আগে কখনো ঘটেনি।
ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল নবনির্বাচিত বিধায়কদের তালিকা রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন। সেই তালিকার ভিত্তিতে রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের আহ্বান জানাবেন। ফলে ৮ মে শুক্রবারের এই অন্তর্বর্তীকালীন সময়টুকু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক এবং ব্যতিক্রমী অধ্যায় হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে।
প্রতিবেদনে : প্রধান সম্পাদকঃ ফরহাদ হুসাইন ( KSF) NEWS


একটি মন্তব্য পোস্ট করুন