প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
খুলনায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ, শিক্ষক বললেন ‘পড়া হয়নি, পরে কথা বলিয়ে দেব’
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক, কয়রা:
খুলনার আশুরিয়া মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে ১১ বছর বয়সী এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. ইসরাফিল। সে কয়রা থানার জায়গীর মহল গ্রামের মৃত রমজান ঢালীর ছেলে। আজ মঙ্গলবার সকাল ১০টার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে শিশুটির পরিবার মাদ্রাসা শিক্ষকের (হুজুর) কাছে ফোন দিয়ে সন্তানের সাথে কথা বলতে চান। তখন হুজুর জানান যে, ছাত্রটির পড়া এখনো শেষ হয়নি, তাই তিনি আধা ঘণ্টা পরে কথা বলিয়ে দেবেন। তবে আধা ঘণ্টা পার হওয়ার পর পরিবার থেকে পুনরায় যোগাযোগ করা হলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ইসরাফিল বাইরে যাওয়ার কথা বলে বের হয়েছে এবং এরপর আর ফিরে আসেনি।
নিখোঁজ ইসরাফিলের মা আফিফা খাতুনসহ পুরো পরিবার বর্তমানে অত্যন্ত দুশ্চিন্তায় ও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। শিশুটি বর্তমানে কোথায় বা কী অবস্থায় আছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
শিশুটির গায়ের রং উজ্জ্বল শ্যামলা, পরনে ছিল মাদ্রাসার পোশাক। কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই ছবির শিশুটির সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে দ্রুত নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
মোবাইল/হোয়াটসঅ্যাপ: ০১৯৪৪-৮২৭২৬৪
প্রচারক: কয়রা সাংবাদিক ফোরাম


একটি মন্তব্য পোস্ট করুন