প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অসহায়ত্বের চরমে এক মা: হামে আক্রান্ত শিশুর চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের মেঝেতে শুয়ে এক বুক হাহাকার নিয়ে নিজের ছয় মাস বয়সী সন্তান নূর নাহারকে নেবুলাইজ করছিলেন মা স্বর্ণা আক্তার। হামে আক্রান্ত শিশুটির অবস্থা আশঙ্কাজনক; তিন দিন ধরে তীব্র জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভুগছে সে। কিন্তু এই কঠিন সময়ে স্বর্ণার পাশে নেই কেউ, এমনকি তার স্বামীও মুখ ফিরিয়ে নিয়েছেন।
কেরানীগঞ্জের বাসা থেকে হাসপাতালে আসার সময় স্বর্ণার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। প্রতিবেশীর কাছ থেকে ৫০০ টাকা ধার করে হাসপাতালে পৌঁছানোর পর তার কাছে এখন অবশিষ্ট আছে মাত্র ১০০ টাকা। গত কয়েক দিন ধরে ঠিকমতো খাবারও জোটেনি তার কপালে। স্বর্ণার স্বামী পেশায় একজন ট্রাকচালক হলেও সন্তানের চিকিৎসার দায়িত্ব নিতে অস্বীকার করেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ছয় মাস বয়সী শিশুর ওজন হওয়া উচিত ৭ থেকে ৯ কেজি, অথচ নূর নাহারের ওজন মাত্র ৩ কেজি। মা স্বর্ণা আক্তার আগে অন্যের বাসায় কাজ করলেও সন্তান হওয়ার পর আর কাজে যেতে পারছেন না, যা নিয়ে সংসারে অশান্তি ও স্বামীর দুর্ব্যবহারের শিকার হচ্ছেন তিনি।
বর্তমানে সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের প্রকোপ উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এখানে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২ জনের। হাসপাতালের তত্ত্বাবধায়ক এফ এ আসমা খান জানিয়েছেন, হামের প্রকোপ কিছুটা স্থিতিশীল হলেও শঙ্কা কাটেনি। তিনি ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
নিয়মিত আপডেট পেতে আমাদের koyrarkhabor.blogger.com ভিজিট করুন।
প্রধান সম্পাদকঃ ফরহাদ হুসাইন
সম্পাদকঃ তারিক হাসান ( লিটু )
বার্তা বিভাগঃ হানিফ মাহমুদ (০১৯৪৪৮২৭২৬৪ )
ইমেইল : ksfkhulna@gmail.com
কয়রা, খুলনা।


একটি মন্তব্য পোস্ট করুন